সিলেট মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
Uncategorized

বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ ও ১৫ হাজার কেজি রাসায়নিক সার বিতরণ

বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ ও ১৫ হাজার কেজি রাসায়নিক সার বিতরণ

জকিগঞ্জের খবর ডেস্কঃ

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সিলেটের জকিগঞ্জে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, অফিস সম্পাদক আব্দুস শহীদ শাকির ও মোহাম্মদ কয়েছ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমেদ, পৌর বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি, যুব মজলিস নেতা শাহজাহান সেলিম এবং যুবদল নেতা মুহিত আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষককে কলমি শাক, হাইব্রিড লাউ, চাল কুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়ার উন্নত জাতের বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ১৫০ কেজি বিভিন্ন সবজির উন্নত জাতের বীজ, ৭ হাজার ৫০০ কেজি ডিএপি এবং ৭ হাজার ৫০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ মেনে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন বলেন, প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ, মাঠপর্যায়ে নিয়মিত তদারকি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষি বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগী কৃষকদের হাতে উন্নত জাতের সবজির বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। সরকারি এ প্রণোদনা পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং উৎপাদন বৃদ্ধিতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।