সিলেট: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) পদে আবারও পরিবর্তন এনেছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২১ জুন তৎকালীন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছিল। এরপর ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি সিলেটে যোগ দেননি। পরবর্তীতে কুমিল্লায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ধারাবাহিক এসব পরিবর্তনের পর এবার সিলেটের ডিসি হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্ব দেওয়া হলো।

মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন