সিলেট মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
অপরাধ

বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

বিয়ানীবাজার:

বিয়ানীবাজারে নিজের কিশোরী মেয়েকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক পিতা আবু বক্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে রোববার তথ্যপ্রযুক্তির সহায়তায় বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহত কিশোরীর নাম রায়কা আক্তার রিয়া (১৭) এবং ঘাতক বাবা আবু বক্কর গোলাপগঞ্জ উপজেলার উত্তর রায়গড় এলাকার মৃত বিলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই শুক্রবার দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানা বাড়ির পুকুর ঘাটে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে রায়কা আক্তার রিয়া ভালোবেসে এক যুবকের সাথে ঘর ছাড়েন, যা নিয়ে পরিবারে দীর্ঘদিনের কলহ চলে আসছে। ঘটনার দিন পুনরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ পিতা আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন এবং ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (নং-১৩, তারিখ: ১১/০৭/২০২৬) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ দল গত ১১ জুলাই রাত ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কাশিখাল ব্রিজের পাশে টিকরবাড়ী এলাকা থেকে ঘাতক পিতাকে গ্রেপ্তার করে। বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আবু বক্কর নিজের মেয়েকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন এবং বিজ্ঞ আদালতে বিস্তারিত বর্ণনা দিয়ে দায় স্বীকার করে জবানবন্দি দেবেন বলে জানিয়েছেন।

১২ জুলাই রোববার সকালে কঠোর পুলিশি পাহারায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।