সিলেট মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
জাতীয়

তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জকিগঞ্জ:

মুহররমের দশম দিন ইসলামের ইতিহাসে নানা কারণে মহিমান্বিত এবং ত্যাগের নাজরানা পেশের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ। তিনি বলেন, হিজরি ৬১ সনের এই দিনে কারবালার তপ্ত বালুচরে রাসূল (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবার সত্য ও ন্যায়ের পক্ষে যে আত্মত্যাগ করেছিলেন, তা আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। কারবালার শহীদগণ তাঁদের এই ত্যাগের কারণে কিয়ামত পর্যন্ত মুমিনের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।

সম্প্রতি জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন জকিগঞ্জ পৌর শাখা আয়োজিত ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ জুলাই, ২০২৬ ঈসায়ী, শনিবার, বাদ যুহর এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সহ-সাধারণ সম্পাদক তাহমিদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি মাওলানা মো. ইমাদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান, তালামীযে ইসলামিয়ার সিলেট পূর্ব জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, সহ-অফিস সম্পাদক উবায়দুল হক অমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন কাইফ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা কামাল আহমদ এবং পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও মাওলানা মো. হোসাইন আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের পৌর সহ-সভাপতি মাহফুজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা, এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুন্নাহ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল আয়োজন ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।