সিলেট মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
জকিগঞ্জ/কানাইঘাট

সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’

সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’

সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী আটগ্রামে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যের ধারক-বাহক সাজিদ রাজার বাড়ি। আটগ্রাম বাজারের সন্নিকটে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত।
ইতিহাস থেকে জানা যায়, অষ্টাদশ শতকের প্রথম দিকে জমিদার সাজিদ রাজা জকিগঞ্জ ও আশপাশের বিস্তীর্ণ এলাকা শাসন করতেন। প্রজাদের খোঁজখবর নিতে তিনি কাঠের তৈরি গাড়ি ও হাতিতে চড়ে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করতেন। তাঁর প্রতিষ্ঠিত বাড়ি, বিচারালয়, মসজিদ ও পুকুর আজও অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করছে।
প্রায় ১৫ একর ভূমির ওপর বিস্তৃত এই জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হলো ঐতিহ্যবাহী ১৩ চালার টিনের ঘর। ব্রিটিশ আমলে জমিদার সাজিদ রাজার বোনের উত্তরাধিকারীরা শখের বশে কলকাতার দক্ষ মিস্ত্রিদের মাধ্যমে এটি নির্মাণ করেন। কাঠ ও টিনের কারুকাজে নির্মিত এই অনন্য স্থাপনায় চুন-সুরকির ব্যবহার এবং কাঠের তৈরি ছাদ ও খুঁটি প্রাচীন স্থাপত্যশৈলীর পরিচয় বহন করে। একসময় এ বৈঠকখানায় জমিদারদের আড্ডা বসত, যেখানে বিখ্যাত হাসন রাজাও উপস্থিত হতেন বলে জানা যায়।
ধর্মপ্রাণ সাজিদ রাজা ১৭৪০ খ্রিস্টাব্দে বাড়ির সামনেই নির্মাণ করেন দৃষ্টিনন্দন একটি মসজিদ, যা বর্তমানে স্থানীয়ভাবে ‘আটগ্রাম বড় মসজিদ’ নামে পরিচিত। উঁচু ভিত্তির ওপর নির্মিত এই মসজিদে রয়েছে ১৪টি গম্বুজ এবং মুসল্লিদের জন্য সুদৃশ্য ও মজবুত সিঁড়ির ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এটি এলাকার ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
এছাড়া বরাক নদীর উজান ঢলের কারণে এলাকায় পানির সংকট দেখা দিলে জনগণের দুর্ভোগ লাঘবে সাজিদ রাজা বাড়ির আঙিনায় প্রায় ৮ একর ভূমির ওপর একটি বিশাল পুকুর খনন করেন। যা সে সময় স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
সময়ের পরিক্রমায় নানা পরিবর্তনের মধ্যেও জকিগঞ্জের আটগ্রামে অবস্থিত সাজিদ রাজার বাড়ি, মসজিদ, পুকুর ও ঐতিহ্যবাহী ১৩ চালার ঘর আজও অতীতের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সংস্কৃতির স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা সময়ের দাবি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।