সিলেটের খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম. সাইফুদ্দৌলা মান্নার বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব গুরুতর অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ইউপি সদস্য মস্তফা আহমদসহ পরিষদের কয়েকজন সদস্য। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে আজ চেয়ারম্যান আব্দুল হক সাংবাদিকদের বলেন, “আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, তবে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হোক। আমি সমালোচকদের অযথা বাজে মন্তব্য না করার অনুরোধ করছি।”
একপর্যায়ে হাস্যরসের সুরে চেয়ারম্যান আরও বলেন, “চুরি করে থাকলেও দোয়া করবেন, না করে থাকলেও দোয়া করবেন।”
চেয়ারম্যানের এমন মন্তব্যে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একদিকে যেমন দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।



মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন