সিলেট মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ব্রেকিং নিউজ
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦ জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নববিবাহিত ফরহাদ নিহত✦ সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক জকিগঞ্জের ‘সাজিদ রাজার বাড়ি’✦ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের সৌজন্য সাক্ষাৎ✦ জকিগঞ্জের তাফসির আহমেদ আবির: শতাধিক পুরস্কার ও সম্মাননা পেরিয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস✦ কলম্বিয়ায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প: নিহত অন্তত ২১, ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি✦ জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়: সোনালী অতীতের গৌরব হারিয়ে আজ কেন ম্লান?✦ সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন✦ ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণা: সতর্কবার্তা✦ বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার✦ তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত✦
খেলা

চ্যাম্পিয়ন স্পেন থেকে শুরু করে ৪৮ দলের সবার জন্য কত প্রাইজমানি? দেখে নিন ফিফার অর্থবণ্টন

চ্যাম্পিয়ন স্পেন থেকে শুরু করে ৪৮ দলের সবার জন্য কত প্রাইজমানি? দেখে নিন ফিফার অর্থবণ্টন

৪৮ দলের দীর্ঘ লড়াই শেষে পর্দা নেমেছে ফুটবল বিশ্বকাপের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। এই শিরোপা জয়ের সুবাদে ফিফার প্রাইজমানি হিসেবে স্পেন পাচ্ছে ৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৫ টাকা ধরে)।

শুধু দলগতভাবে নয়, স্পেনের খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারের ৪৫ শতাংশ অর্থ স্কোয়াডের খেলোয়াড়দের মাঝে বণ্টন করা হবে। এর ফলে ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেকে কর কর্তনের আগে প্রায় ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৪২ লাখ টাকা করে পাবেন। এর আগে কেবল ফাইনালে ওঠার সুবাদেই প্রতিটি খেলোয়াড়ের ৫ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) পাওয়ার কথা ছিল।

অন্যদিকে, ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪১৩ কোটি টাকা। তবে রানার্সআপ দলের এই অর্থ খেলোয়াড়দের মধ্যে কীভাবে বণ্টন করা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০২৬ বিশ্বকাপের শীর্ষ দলগুলোর প্রাইজমানির তালিকা:

  • চ্যাম্পিয়ন স্পেন: ৫১ মিলিয়ন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা)
  • রানার্সআপ আর্জেন্টিনা: ৩৪ মিলিয়ন ডলার (প্রায় ৪১৩ কোটি টাকা)
  • তৃতীয় স্থান অধিকার করা ইংল্যান্ড: ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩৬৫ কোটি টাকা)
  • চতুর্থ স্থান অধিকার করা ফ্রান্স: ২৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৪০ কোটি টাকা)
  • ৫ম থেকে ৮ম স্থান: ২০ মিলিয়ন ডলার (প্রায় ২৪৩ কোটি টাকা)
  • ৯ম থেকে ১৬তম স্থান: ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৯৪ কোটি টাকা)
  • ১৭তম থেকে ৩২তম স্থান: ১২ মিলিয়ন ডলার (প্রায় ১৪৬ কোটি টাকা)
  • ৩৩তম থেকে ৪৮তম স্থান: ১০ মিলিয়ন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে ফিফা মোট ৭০৩ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ৫৪১ কোটি টাকা) বিতরণ করেছে। এছাড়া পারফরম্যান্সের ওপর নির্ভর না করে সব অংশগ্রহণকারী দেশের মাঝে অতিরিক্ত আরও ১৬৮ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪১ কোটি টাকা) বণ্টন করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। অশালীন, উস্কানিমূলক বা বিজ্ঞাপনী মন্তব্য প্রকাশ করা হবে না।