কানাইঘাট (সিলেট): সিলেট জেলার কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিতব্য পথসভার বিশাল মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত। দিনভর ব্যস্ততায় স্থানীয় নেতাকর্মীরা মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ করেছেন। এই পথসভাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কানাইঘাটের কেন্দ্রস্থলে নির্মাণ করা হয়েছে একটি সুদৃশ্য ও প্রশস্ত মঞ্চ। মঞ্চের ব্যানারে দলের শীর্ষ নেতাদের ছবি এবং দলীয় স্লোগান শোভা পাচ্ছে। মাইক ও সাউন্ড সিস্টেমের কাজও প্রায় শেষ পর্যায়ে। দলীয় সূত্রে জানা গেছে, এই পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় এনসিপি নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এদিকে, রাজনৈতিক এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা যাচ্ছে। সাদা পোশাকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানা গেছে।
এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, পুলিশি নিরাপত্তা ও কড়া নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে তাদের এই পথসভা অনুষ্ঠিত হবে এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন