আজ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার কাউন্সিলার মোস্তাক আহমদের সাথে স্পীকার অফিসে সাক্ষাৎ করেন সিলেট—৫ আসনের সংসদ সদস্য; মোহাম্মদ মুফতি আবুল হাসান এমপি। স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ মুফতি আবুল হাসান এমপি সাহেবকে স্বাগত জানান।
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক পরিচালনায় এ বৈঠকে কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক রহমত আলী , এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবুতাহের চৌধুরী ও আব্দুর রাজ্জাক ইকবাল। তারা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে এমপি সাহেবকে অবহিত করেন।
মোহাম্মদ মুফতি আবুল হাসান এমপি।
স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও নির্বাহী মেয়র লুৎফুর রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন ইতিমধ্যেই প্রবাসীদের বিভিন্ন সমস্যা তিনি পার্লামেন্টে তুলে ধরেছেন। ভবিষ্যতেও তা তুলে ধরবেন।
এ সময় বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন