উনিশ শতকের মাঝামাঝি ভারতের উত্তর প্রদেশের ছোট্ট জনপদ দেওবন্দে যে শিক্ষাধারার সূচনা হয়েছিল, দেড় শতাব্দী পর তার সবচেয়ে বড় কেন্দ্র এখন বাংলাদেশে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থী এবং সম্প্রসারণের গতির দিক থেকে বর্তমানে কওমি মাদরাসা শিক্ষার এই ক্ষেত্রটিতে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
বিশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট কওমী শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই অধ্যয়ন করছে বাংলাদেশে। দেশের কওমি মাদরাসাগুলোর ধারাবাহিক বিস্তার, দ্বীনি শিক্ষার প্রতি মানুষের অনুরাগ এবং ব্যাপক শিক্ষার্থীর অংশগ্রহণ এই ধারাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সময়ের পরিক্রমায় এই শিক্ষাব্যবস্থা দেশের গণ্ডি পেরিয়ে ইসলামি জ্ঞানচর্চার এক বিশাল শক্তিতে রূপ নিয়েছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন