বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দেশের প্রতিটি মাদ্রাসার নারী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শীর্ষস্থানীয় ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
সংগঠনটির দায়িত্বশীলরা মনে করেন, দেশের মাদরাসাগুলোতে যুগ যুগ ধরে একটি নির্দিষ্ট ধর্মীয় অনুশাসন, শালীনতা ও ঐতিহ্য বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ ধরনের পরিবেশের সাথে ফুটবল দল গঠন বা এজাতীয় কার্যক্রম কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামি অনুশাসন ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এমন পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অবিলম্বে এই বিতর্কিত ও অযৌক্তিক নির্দেশনা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। অন্যথায় দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও উচ্চারণ করা হয়।


মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন