ওমরাহ পালন সম্পন্ন করে যুক্তরাজ্যে পৌঁছেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মুফতি মোহাম্মদ আবুল হাসান। গতকাল রাত ৮:৩০ মিনিটে হিথরো বিমানবন্দরে পা রাখার পর তাঁকে সেখানে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর এই সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং বিশিষ্ট জননেতা মোহাম্মদ মুনতাসির আলী।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীদের মাঝে এক আনন্দের আমেজ তৈরি হয়। যুক্তরাজ্য খেলাফত মজলিস, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে এবং যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন স্তরের প্রবাসী জনসাধারণ ও শুভানুধ্যায়ীরা একত্রিত হয়ে তাঁদের এই বরেণ্য অতিথিকে অভূতপূর্ব ও সংবর্ধনা জানান।
আজ থেকেই তাঁর ব্যস্ততম যুক্তরাজ্য সফর শুরু হচ্ছে। এই সফরে তিনি প্রবাসীদের আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক, সাংগঠনিক সভা এবং স্থানীয় সামাজিক ও সুধী সমাবেশে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে আগামী ২১ আগস্ট তিনি পবিত্র ভূমি যুক্তরাজ্য থেকে স্বদেশের উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা দেবেন বলে জানা গেছে।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন