জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ পৌর শহরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় মিছিল পরবর্তী এম এ হক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আমান উল্লাহ ইমন, প্রমূখ।
যুব আন্দোলন নেতা হাফিজ মনজুরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান, পৌর শাখার সেক্রেটারী মাওলানা জামিল আহমদ, সদর ইউনিয়ন শাখার সহ সভাপতি জামাল আহমদ, সেক্রেটারী মাওলানা বদরুল হক, বিরশ্রী ইউনিয়ন শাখার সেক্রেটারী ছিদ্দিক আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইজ্জাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রমূখ।
অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা ছদর হাফিজ মাওঃ ইউসুফ আলী সাহেবের মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।





মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন